ভোট দিতে গিয়ে ভোট দিতে পারলেন না কেশিয়াড়ি থানার পচাখালি বুথের নয় জন - The News Lion

ভোট দিতে গিয়ে ভোট দিতে পারলেন না কেশিয়াড়ি থানার পচাখালি বুথের নয় জন

 


দি নিউজ লায়ন;  শনিবার ভোট দিতেগিয়ে ভোট না দিয়ে   বাড়ি ফিরে গেলেন নয়জন ভোটার।ভোট কেন্দ্রে গিয়ে তারা জানতে পারলেন ভোট দেওয়া হয়ে গেছে ।যার ফলে তারা ভোট না দিয়ে বাড়ি ফিরে যায়।এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল   পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বিধানসভার চার নম্বর পচাখালী বুথে। এরকম ঘটনা ঘটল প্রায় নয় জন ভোটদাতার সঙ্গে।ভোট দিতে গিয়ে তারা জানতে পারলেন বয়স্ক ভোটার এবং চাকরিপ্রার্থীদের মতন তাদেরও ভোট হয়ে গেছে।


তাই দ্বিতীয়বার আর তাঁরা ভোট দিতে পারবেন না এদিন।অগত্যা তাই ভোট না দিয়েই বাড়ি ফিরতে হলো তাদের।যদিও এ বিষয়ে কোথায় জানাবেন তাঁরা বুঝতে না পেরে স্থানীয় বিভিন্ন দলকে বলেছেন বলে তারা জানান। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.